অফিসে ফি জমা / অফলাইন রেজিস্ট্রেশন
অফিসে ফি জমা দেওয়া অথবা অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।
সুবর্ণ জয়ন্তী উৎসব ২০২৬
সুবর্ণ জয়ন্তী উৎসব
মনসূর উদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয়, কেল্লাই
৫০ বছরের স্মৃতি, বন্ধুত্ব ও উৎকর্ষ উদযাপন
১৯৭৫ সাল থেকে ঘিওর উপজেলার কেল্লাই গ্রামে আলোর মশাল জ্বালিয়ে আসছে মনসূর উদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয় (EIIN: ১১০৯১৯)। সরকার স্বীকৃত এই এমপিওভুক্ত বিদ্যাপীঠ হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ে তুলেছে পাঁচটি দশক ধরে।
প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবুল কাশেম মহোদয় তার সম্মানিত পিতা জনাব মোঃ মনসুর উদ্দিন মহোদয় নামে ১৯৭৫ সালে বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
এই বিদ্যাপীঠের ভিত্তিপ্রস্তর, আদর্শ ও অগ্রযাত্রার পেছনে তাঁদের অবদান চিরস্মরণীয়।
প্রতিটি শিক্ষার্থীর মেধা বিকাশে নিরলস প্রচেষ্টা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদান পরিচালিত হয়। দক্ষ শিক্ষকমণ্ডলী সর্বদা শিক্ষার্থীদের পাশে থাকেন।
SSC পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে জেলায় শীর্ষস্থানীয় অবস্থান ধরে রাখছে বিদ্যালয়টি।
গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় বিদ্যালয় সর্বদা অগ্রণী ভূমিকা রাখছে।
খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, স্কাউটস এবং বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করে থাকে।
ডিজিটাল ক্লাসরুম স্থাপন, বিজ্ঞান গবেষণাগার আধুনিকায়ন এবং আইসিটি শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে একটি আধুনিক, স্মার্ট বিদ্যাপীঠ গড়ে তোলাই আমাদের আগামীর স্বপ্ন।
১৯৭৫ থেকে ২০২৬ — পাঁচ দশকের উল্লেখযোগ্য মাইলফলকসমূহ
প্রতিষ্ঠাতা জনাব মোঃ আবুল কাশেম তার সম্মানিত পিতা জনাব মোঃ মনসুর উদ্দিন সাহেবের নামে ১৯৭৫ সালে বিদ্যালয়টি স্থাপন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের প্রতি চিরকৃতজ্ঞ। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠান সরকারি স্বীকৃতি প্রাপ্ত একটি এমপিওভুক্ত বিদ্যাপীঠ হিসেবে অগ্রযাত্রা শুরু করে।
প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এবং চমৎকার ফলাফল অর্জন করে বিদ্যালয়কে জেলায় পরিচিত করে তোলে।
বিজ্ঞান বিভাগ খোলা হয় এবং নতুন ভবন নির্মিত হয়। শিক্ষার্থী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০০ জনের উপরে।
২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য রজত জয়ন্তী উৎসব পালিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কম্পিউটার ল্যাব স্থাপন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়। শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়।
গৌরবময় ৫০ বছর পূর্ণ করল মনসূর উদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয়! এই মহান মুহূর্তে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাই।
অনুষ্ঠানের সকল কার্যক্রম, সময়সূচি ও বিশেষ আয়োজনের
পূর্ণাঙ্গ তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন।
নিবন্ধনের সময় নাম, ঠিকানা, ব্যাচ/শ্রেণি সহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। অসত্য বা অসম্পূর্ণ ফর্ম যেকোনো সময় বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ বহন করে। তথ্য পূরণ করার সাথে সাথেই আপনার নিবন্ধন ফি স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
অফিসে ফি জমা দেওয়া অথবা অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।
অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করুন।
Event ID এবং নিবন্ধিত মোবাইল নম্বরের শেষ ৪টি সংখ্যা দিয়ে আপনার নিবন্ধন যাচাই করুন।
নিরাপত্তার জন্য উভয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
ওয়েবসাইট, অনলাইন রেজিস্ট্রেশন ও প্রযুক্তিগত সহায়তায় দায়িত্বপ্রাপ্ত টিম
QR স্ক্যান করে অংশগ্রহণকারী যাচাই এবং T-Shirt, Cap, Breakfast ও Lunch বিতরণ নিশ্চিত করুন।
অনুষ্ঠানের দিন ব্যবহারের জন্য আপনার User ID ও Password দিন।
নিবন্ধিত অংশগ্রহণকারীদের তালিকা পরিচালনা করুন
নিবন্ধনকারীদের বিস্তারিত তালিকা (নাম, মোবাইল, ইমেইল) শুধুমাত্র অনুমোদিত প্রশাসকদের জন্য সংরক্ষিত। উপরের সংখ্যাগুলো সবার জন্য দৃশ্যমান।
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য নির্দ্বিধায় যোগাযোগ করুন
মনসূর উদ্দিন বহুমূখী উচ্চ বিদ্যালয়
কেল্লাই, ঘিওর
মানিকগঞ্জ - ১৮০০
EIIN: ১১০৯১৯
Aminul Islam Khan
+880 1712-649010
MOHAMMAD KABIR UDDIN (Headmaster)
+880 1747-877180
Nazmul Hoque Noyon
+880 1717-060752
Hriday Molla (Web Admin)
+880 1571315432
মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়,কেল্লাই।(৫০ বছর পূর্তি)